ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

বার্সায় যেতে আলভারেজকে লিখিত অনুমতি দিয়েছিল অ্যাটলেটিকো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এতদিন শোনা যাচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের তারকা ফরোয়ার্ডকে বার্সেলোনার কাছে বিক্রির ব্যাপারে অনড় অবস্থানে ছিল। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনার জন্য আলভারেজকে লিখিত অনুমতি দিয়েছিল অ্যাটলেটিকো কর্তৃপক্ষ।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো টিভি’র সাংবাদিক জর্দি জোতা দাবি করেছেন যে, অ্যাটলেটিকো মাদ্রিদের দেওয়া সেই লিখিত নথিটি তিনি নিজে দেখেছেন। চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আলভারেজ নিজেও বার্সেলোনাকে তার পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগদানের পর থেকেই ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্রুত দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অ্যাটলেটিকোর জার্সিতে ১০৭ ম্যাচে তিনি ৪৯টি গোল করেছেন এবং ১৭টি গোলে সহায়তা করেছেন। ২০৩০ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও নতুন চ্যালেঞ্জের সন্ধানে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

আলভারেজকে দলে ভেড়ানোর দৌড়ে আর্সেনালও ছিল। ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়ার পর ইংলিশ ক্লাবটি তাকে তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল। কিন্তু কোচ মিকেল আরতেতাকে আলভারেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ইংল্যান্ডে ফেরার কোনো আগ্রহ রাখেন না। ফলে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই বার্সেলোনায় তার যোগ দেওয়ার বিষয়টি এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বার্সায় যেতে আলভারেজকে লিখিত অনুমতি দিয়েছিল অ্যাটলেটিকো

আপডেট সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬