ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ডেভিড ওয়ার্নারকে জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ওয়েভারলি লোকাল কোর্ট এই রায় প্রদান করেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন যে, আগামী এক বছর ওয়ার্নারের গাড়িতে বাধ্যতামূলকভাবে ‘ইন্টারলক’ ডিভাইস ব্যবহার করতে হবে। গত মাসেই ওয়ার্নার তার বিরুদ্ধে আনা এই অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন।

আদালতে উপস্থাপিত ইএসপিএনের তথ্যানুযায়ী, ইস্টার সানডেতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ওয়ার্নার তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। এরপর তিনি নিজেই গাড়ি চালিয়ে পরিবারকে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন। পথে র‌্যান্ডম ব্রেথ টেস্টিংয়ের স্থান দেখে তিনি গাড়ি থামিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেন। পুলিশ তাকে চালকের আসনে শনাক্ত করার পর তিনি পরীক্ষায় পূর্ণ সহযোগিতা করেন। পরীক্ষায় দেখা যায়, তার শরীরে অ্যালকোহলের মাত্রা আইনগত সীমার দ্বিগুণেরও বেশি ছিল।

বিচারক ক্লেয়ার ফারনান তার রায়ে উল্লেখ করেন, ঘটনার সময় গাড়িতে ওয়ার্নারের সন্তানরাও উপস্থিত ছিল, যা এই অপরাধের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে তিনি এও বলেছেন যে, ওয়ার্নার ভবিষ্যতে পুনরায় এমন অপরাধ করবেন, এমন আশঙ্কা কম। এছাড়া, নিউ সাউথ ওয়েলসে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো—এই বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণকে নিরুৎসাহিত করার লক্ষ্যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ যুক্তি দিয়েছিলেন যে, এই ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তার মক্কেল পেশাগত ও বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বিচারক মন্তব্য করেন যে, ওয়ার্নারের মতো বিশ্বজুড়ে পরিচিত একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এমন ঘটনার নেতিবাচক প্রচার হওয়াটা অনুমেয়। এছাড়া পুলিশকে এড়িয়ে গাড়ি চালানোর বিষয়টি গোপন করার চেষ্টাও তার আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এখন ওয়ার্নারকে ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এবং গাড়িতে ডিভাইসটি স্থাপন করতে হবে। গাড়ি চালু করার আগে এই ডিভাইসটি তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করবে এবং অ্যালকোহল শনাক্ত হলে ইঞ্জিনের সুইচ চালু হতে দেবে না। আদালতের শুনানিতে জানানো হয়েছে যে, এই ঘটনার কারণে বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়কত্বও তার জন্য ঝুঁকিতে পড়তে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ডেভিড ওয়ার্নারকে জরিমানা

আপডেট সময় : ০১:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬