ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় ছেলেকে খুঁজতে এসে গৃহবধূর ওপর গুলি, হাসপাতালে চিকিৎসাধীন ট্রাভিস হেডকে আটকানোর পরিকল্পনা জানালেন তাসকিন আহমেদ ২০ কোটির পারিশ্রমিক ছেড়ে সিনেমার অংশীদার হতে চান শ্রদ্ধা কাপুর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি অনুমতি ছাড়া টাবুর ছবি ও কণ্ঠ ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা এসএসসি পরীক্ষায় ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার বৈরী আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত: গ্যাস সরবরাহ কমে বিদ্যুৎ ও শিল্পে সংকট হেফাজত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিককে ওএসডি করা হলো হাসিনার প্রত্যাবর্তন ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম

ট্রাভিস হেডকে আটকানোর পরিকল্পনা জানালেন তাসকিন আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই বরাবরই কঠিন, তার ওপর সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেডকে নিয়ে বাড়তি চিন্তা রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট ক্রিকেটেও অস্ট্রেলিয়ার এই ব্যাটার বেশ কার্যকর। বাংলাদেশের বোলিং আক্রমণে এবার বড় দায়িত্ব নিতে হবে তাসকিন আহমেদকে। চোটের কারণে নাহিদ রানা না থাকায় পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা তিনি। তাই হেডকে কীভাবে সামলাবেন, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ নিয়ে নিজের পরিকল্পনা জানান তাসকিন। হেডের প্রসঙ্গে তাসকিন স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ান ওপেনার বিশ্বসেরা ব্যাটারদের একজন। তবে তাকে থামানোর জন্য আলাদা কোনো জাদুকরি পরিকল্পনার চেয়ে নিজের বোলিংয়ের প্রক্রিয়াতেই আস্থা রাখছেন তিনি। তাসকিন বলেন, হেড যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ক্রিকেটে ব্যাট ও বলের লড়াইটাই মূল বিষয়। গত কয়েক বছর ধরে যেভাবে নিজের বোলিং নিয়ে কাজ করেছেন, সেই প্রক্রিয়াটিই অনুসরণ করতে চান তিনি। কাজটি সহজ হবে না জানলেও নিজের পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইচ্ছা নেই তার।

২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডের বোলাররা হেডকে যেভাবে সামলানোর চেষ্টা করেছিলেন, বাংলাদেশও সেই কৌশল অনুসরণ করবে কি না—এমন প্রশ্নের মুখে তাসকিন জানান, নির্দিষ্ট কোনো পরিকল্পনা সব পরিস্থিতিতে কার্যকর নাও হতে পারে। তার মতে, ম্যাচের দিন পিচ ও কন্ডিশনের আচরণ অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যাটারের জন্যই বাংলাদেশের একটি করে পরিকল্পনা থাকবে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা মাঠে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে, সেটিই সাফল্যের মূল চাবিকাঠি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই হেডকে নিয়ে আলাদা প্রস্তুতি থাকলেও তাসকিনের মূল ভরসা থাকবে নিজের বোলিং পরিকল্পনা ও মাঠে তার সঠিক প্রয়োগের ওপর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ট্রাভিস হেডকে আটকানোর পরিকল্পনা জানালেন তাসকিন আহমেদ

আপডেট সময় : ০৩:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬