ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিডনিতে গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে বসে গান শোনালেন রবি চৌধুরী মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ-এর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই মোহনগঞ্জে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়া ও জুলাই শহীদদের ছবি জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারে ট্রানজিট রুট এখন বাংলাদেশ বাংলাদেশে সক্রিয় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমন গ্রেপ্তার নাব্যতা সংকটে রাজিবপুর ও নয়ারচর ঘাট, হেঁটে পার হচ্ছেন যাত্রীরা

বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন স্পেনের রাজপরিবার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে। এই উত্তেজনা এখন রাষ্ট্রীয় পর্যায়েও ছড়িয়ে পড়েছে, যেখানে স্পেনের রাজপরিবার সরাসরি মাঠে উপস্থিত থেকে নিজেদের জাতীয় দলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্পেনের রাজপ্রাসাদ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জাতীয় দলের পাশে থাকার নজির রয়েছে রাজপরিবারের। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও উপস্থিত ছিলেন রাজা ফিলিপ।

লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে আসছে। শক্তিশালী রক্ষণভাগ ও নিয়ন্ত্রিত ফুটবলের মিশেলে স্পেন পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। এছাড়া ছয়টি ক্লিন শিট রেখে দলটি বিশ্বকাপের ইতিহাসে এক নতুন কীর্তি গড়েছে। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা স্পেন এখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের অপেক্ষায় আছে।

অন্যদিকে, টানা দ্বিতীয়বার সোনালী ট্রফিটি নিজেদের করে নিতে মরিয়া লিওনেল মেসি ও আর্জেন্টিনার দল। কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা শক্তিশালী স্পেনের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করার প্রস্তুতি নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন স্পেনের রাজপরিবার

আপডেট সময় : ১২:০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬