ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মব–সংস্কৃতি: জনরোষের প্রকাশ নাকি পরিকল্পিত অরাজকতা জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর বাজারে সবজির চড়া দাম তিন জোড়া কবুতরে শুরু, এখন সংসারের হাল ধরেছেন স্বপ্না রানী চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতার স্বীকারোক্তিতে কুষ্টিয়ায় তোলপাড় আইএমএফের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন ঋণচুক্তি হতে পারে ডিসেম্বরে বাংলাদেশে আর ফেরা হবে না, শঙ্কা তসলিমা নাসরিনের থাইরয়েড সচেতনতা ও আধুনিক চিকিৎসায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আর্জেন্টিনার জন্যই বিশ্বকাপ সাজানো, ক্ষুব্ধ মিশরের কোচ ও খেলোয়াড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেছিল মিশর। তবে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাজে রেফারিংয়ের অভিযোগ। মিশরের তারকা ফুটবলার মোস্তফা জিকো এবং দলের প্রধান কোচ হোসাম হোসেন সরাসরি ফিফার বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।

ম্যাচের ৫৮ মিনিটে গোল করে মিশরকে এগিয়ে দিয়েছিলেন মোস্তফা জিকো। কিন্তু ভিএআর যাচাইয়ের পর সেই গোলটি বাতিল করা হয়। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মোস্তফা জিকো বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। রেফারি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ তিনি আরও দাবি করেন, ‘এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

মিশরের কোচ হোসাম হোসেনও একই সুরে কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। হোসাম হোসেনের মতে, ম্যাচের আগে থেকেই একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল। তিনি বলেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। ম্যাচের আগে ও চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’

কোচ আরও অভিযোগ করেন, মিশরকে একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে, যা ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটি অকারণে বাতিল করা হয়েছে বলেও তিনি দাবি করেন। ক্ষুব্ধ হোসাম হাসান বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলব। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’ শেষ পর্যন্ত তিনি প্রশ্ন তোলেন, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

৬ গোলের ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা প্রত্যাবর্তনের গল্পও লিখেছিল। কিন্তু সেই কাহিনী ছাপিয়ে গেছে বাজে রেফারিংয়ের অভিযোগে। মিশরের তারকা মোস্তফা জিকো সরাসরি ফিফাকে অভিযুক্ত করেছেন, একই সুর ছিল দলের কোচ হোসাম হোসেনের কণ্ঠেও।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জন্যই বিশ্বকাপ সাজানো, ক্ষুব্ধ মিশরের কোচ ও খেলোয়াড়

আপডেট সময় : ০৯:১৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬