
ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেছিল মিশর। তবে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাজে রেফারিংয়ের অভিযোগ। মিশরের তারকা ফুটবলার মোস্তফা জিকো এবং দলের প্রধান কোচ হোসাম হোসেন সরাসরি ফিফার বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
ম্যাচের ৫৮ মিনিটে গোল করে মিশরকে এগিয়ে দিয়েছিলেন মোস্তফা জিকো। কিন্তু ভিএআর যাচাইয়ের পর সেই গোলটি বাতিল করা হয়। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মোস্তফা জিকো বলেন, 'আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। রেফারি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।' তিনি আরও দাবি করেন, 'এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।'
মিশরের কোচ হোসাম হোসেনও একই সুরে কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। হোসাম হোসেনের মতে, ম্যাচের আগে থেকেই একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল। তিনি বলেন, 'আমরা জয়ের যোগ্য ছিলাম। ম্যাচের আগে ও চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।'
কোচ আরও অভিযোগ করেন, মিশরকে একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে, যা ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটি অকারণে বাতিল করা হয়েছে বলেও তিনি দাবি করেন। ক্ষুব্ধ হোসাম হাসান বলেন, 'পরিণতি যাই হোক, আমি আমার মত বলব। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।' শেষ পর্যন্ত তিনি প্রশ্ন তোলেন, 'যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?'
৬ গোলের ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা প্রত্যাবর্তনের গল্পও লিখেছিল। কিন্তু সেই কাহিনী ছাপিয়ে গেছে বাজে রেফারিংয়ের অভিযোগে। মিশরের তারকা মোস্তফা জিকো সরাসরি ফিফাকে অভিযুক্ত করেছেন, একই সুর ছিল দলের কোচ হোসাম হোসেনের কণ্ঠেও।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২