১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে: রুহুল কবীর রিজভী
- আপডেট সময় : ০২:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে 'ছেলেখেলা' করার মাধ্যমে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী। শনিবার ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে রুহুল কবীর রিজভী বলেন, বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল যেন দেশটি প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারে। তিনি দাবি করেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে। বিশেষ করে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অবৈতনিক শিক্ষায় বিএনপি সবসময় জোর দিয়েছে।
শিক্ষায় প্রণোদনা না থাকলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলে উল্লেখ করেন রুহুল কবীর রিজভী। তিনি আরও বলেন, দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বর্তমান সরকার মেধার মূল্যায়ন করছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রাভেলগাইড পড়ুন





























