ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, ব্যবস্থা নেওয়ার ঘোষণা পুলিশের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সংগঠনটির নেতাকর্মীরা মহাসড়কে এই মিছিল বের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তিনটি হাইস গাড়ি থেকে একদল নেতাকর্মী নেমে মুখে মাস্ক পরা অবস্থায় সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের ব্যানারে এই মিছিলে অংশ নেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। ভোরে মহাসড়কে যানবাহনের চলাচল কম থাকায় তারা সহজে এই মিছিল শেষ করেন। পরবর্তীতে এই মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ভোরে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে মিছিলকারীদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, ব্যবস্থা নেওয়ার ঘোষণা পুলিশের

আপডেট সময় : ০৩:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬