ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভারতে বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: আসিফ নজরুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তটিকে সঠিক বলে পুনরায় দাবি করেছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে এই সিদ্ধান্তটি মূলত তার নিজেরই ছিল এবং তিনি একাধিকবার তা প্রকাশ্যে স্বীকারও করেছেন। তাই এত সময় পর ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিষয়টি তদন্ত করে প্রকাশের প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

আসিফ নজরুল ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে জানান, উগ্র হিন্দুত্ববাদীদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়ার পরপরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, বাংলাদেশের প্রতি অবমাননা এবং নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা ভারতে বিশ্বকাপে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। আইসিসির প্রথম রিপোর্টেও ভারতে নিরাপত্তা ঝুঁকির তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল—বিশ্বকাপের দলে মুস্তাফিজের থাকা, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাফেরা এবং বাংলাদেশে নির্বাচনের প্রেক্ষাপট। তিনি জানান, বিবিসি বাংলা এই রিপোর্টের অনুবাদ প্রকাশ করেছিল।

তৎকালীন সরকার অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছিল এবং কিছু দেশের সমর্থনও পেয়েছিল। তবে আইসিসিতে ভারতের আধিপত্যের কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এছাড়া, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশ দলকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি দাবি করেন।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, বিশ্বকাপে না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা সে সময় প্রকাশ করা হয়েছিল। তবে ক্রিকেট বোর্ডের বিভিন্ন উদ্যোগের ফলে সেই শঙ্কা দূর হয়েছে। দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে স্থিতিশীলতা বজায় রাখাই ছিল তাদের সিদ্ধান্তের মূল চালিকাশক্তি। তিনি বলেন, একটি ছোট দেশ হিসেবে সবসময় অপমান মুখ বুঝে মেনে নেওয়া ঠিক নয়। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারতে বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: আসিফ নজরুল

আপডেট সময় : ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬