ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিক্ষা, জনপ্রশাসনসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিব পদমর্যাদা মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আযমের ছবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে এবার গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি টানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নেতা–কর্মীরা। সোমবার বেলা ৩টার দিকে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবির ঠিক ওপরে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটা করার ছবিটি স্থাপন করেন।

এ বিষয়ে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া বলেন, ডাকসু কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ইতিহাসকে একপক্ষীয়ভাবে উপস্থাপন করার বিষয়টি মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ৭১ সালে গোলাম আযমরা যা করেছেন, তার প্রতিক্রিয়ায় ৮০ সালে মানুষ তাঁকে জুতাপেটা করেছিল। আমরা এ দেশের মানুষের সেই ইতিহাসই সংরক্ষণ করেছি। এছাড়া তিনি উল্লেখ করেন যে, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক আন্দোলন গতকাল জিন্নাহর ছবি লাগানোর যে কারণ দর্শিয়েছে, ঠিক সেই ইচ্ছার ভিত্তিতেই তারা গোলাম আযমের ছবি লাগিয়েছেন।

রোববার সংস্কার শেষে ডাকসু সংগ্রহশালাটি পুনরায় চালু করা হয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হয়নি, তবে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার ছবি, ১৯৪০ সালের লাহোর সম্মেলনের দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে ডন পত্রিকার পেপার কাটিং।

এদিকে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন হলের শিক্ষার্থীরা ডাকসুর এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার মুসতাক ফেসবুকে লিখেছেন, ‘আর কত সময় হলে বাংলা ভাষা এবং বাংলাদেশ এর প্রতি ভালোবাসা জন্মাবে এই ডাকসুর? রাষ্ট্রভাষা বাংলার বিরোধিতাকারীর ছবি স্থান পায় ডাকসুর সংগ্রহশালায়!’ সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ইমদাদুল হক লিখেছেন, ‘এক সময়ের ডাকসু স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, আর এখন দেশ বিরোধী অপশক্তিকে রক্ষার সংগ্রাম করে!!’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছবিটি অপসারণের দাবি জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিকভাবে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে এবং ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ প্রচারের স্থান হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে। একইদিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের ছবি সংগ্রহশালা থেকে সরিয়ে দেওয়া ইতিহাস বিকৃতির শামিল। সংগঠনটি দ্রুত জিন্নাহর ছবি অপসারণ ও শেখ মুজিবের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে এবং দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আযমের ছবি

আপডেট সময় : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬