ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

গ্যাস ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি ‘No gas no bill, No service no tax’ স্লোগানটি ব্যবহার করেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, গ্যাস না থাকলে বিল নেওয়া যাবে না এবং নাগরিক সেবা না মিললে কোনো কর দেওয়া হবে না।

সংসদে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে মানুষ এখন ‘টুকু আসে টুকু যায়’ বলে মন্তব্য করছে। তিনি আরও বলেন, এই সেবাগুলো কখন আসে, কখন যায় এবং কতক্ষণ স্থায়ী হয়—তা সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা অসম্ভব হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের এই অনিয়মিত পরিস্থিতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গ্যাস ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬