ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সংসদ থেকে ফিরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ফাতেহা পাঠ শেষে দলের নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি।

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত রাতে দেশে ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দেশে ফেরার পর বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদে যান এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিয়ে বক্তব্যও প্রদান করেন। সেখান থেকে ফেরার পথেই তিনি সমাধিতে গিয়ে এই শ্রদ্ধা জানান।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সংসদ থেকে ফিরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

আপডেট সময় : ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬