ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

মক্কা প্যাক্টে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ মাহমুদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন। সোমবার সকালে ওমরাহ পালন শেষে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মতামত ব্যক্ত করেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন কৌশলী হওয়া প্রয়োজন, যাতে কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।

দেশের বর্তমান অর্থনৈতিক ও নাগরিক সংকট নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত দাম ও ভুতুড়ে বিল পরিশোধের পরও নাগরিকরা পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছেন না। পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।

প্রবাসী শ্রমিকদের ভোগান্তি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে সৌদি আরবের বিমান টিকিটের দাম প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে সিন্ডিকেটের কারসাজিতে একই টিকিটের দাম ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারের উদাহরণ দিয়ে তিনি জানান, বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের সেখানে যেতে ৮ লাখ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা কোনোভাবেই ন্যায্য বা লেভেল প্লেয়িং ফিল্ড নয়। তিনি প্রবাসী কর্মীদের বিদেশে যাওয়ার ব্যয় কমাতে এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। তিনি দাবি করেন, লংমার্চের মাধ্যমে মূলত বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে এবং জনগণের কষ্টগুলো তুলে ধরা হবে। এটি সংস্কারের প্রতিশ্রুতিরই অংশ বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মক্কা প্যাক্টে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬