গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গুজব, অপপ্রচার এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানীর শাহবাগে সংগঠনটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শাহবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের চলমান অপপ্রচার এবং নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, একটি কুচক্রী মহল বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মিছিল থেকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।




























