ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি খেলাফত মজলিসের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে নেতারা এই দাবি জানান।

বৈঠকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে চায়। অথচ জনগণের প্রত্যাশা হলো এমন একটি সংবিধান সংস্কার, যা স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনপ্রতিষ্ঠার সব পথ চিরতরে বন্ধ করবে। জুলাই জাতীয় সনদে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের যেসব প্রস্তাবনা রয়েছে, তা বর্তমান প্রক্রিয়ায় সংশোধন করলে টেকসই হবে না। তাই জুলাই সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন জরুরি।

নেতারা আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা থাকা প্রয়োজন, যা ইতিমধ্যে গণভোটে 'হ্যাঁ' ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রদান করেছে। সরকারের প্রতি জনরায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে এই পরিষদ গঠন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া জুলাই ও শাপলা গণহত্যার মতো ফ্যাসিবাদী বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও তারা জোর দাবি জানান।

বৈঠকে ভারতের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নরেন্দ্র মোদী সরকারের নিপীড়ন ও ধরপাকড়ের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের জীবন, সম্পদ ও ধর্মীয় ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় ভারত সরকারের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন নেতারা।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এই ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬