ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমতি ছাড়া ছবি তোলা ও ছড়ানো কি আইনত অপরাধ? আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ঘর তৈরি করছেন সালমান খান ইয়াশের ‘টক্সিক’ ট্রেলার: সঙ্গে কিয়ারা-নয়নতারা ও অ্যাকশনের নতুন জগৎ সালমান শাহের সঙ্গে প্রথম কাজের স্মৃতিচারণ করলেন তুষার খান দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমছে ভোগান্তি জ্বর নিয়েই শুটিংয়ে অবিকা, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি কে হচ্ছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট, সিদ্ধান্ত কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন

শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর তিনি বারবার বলছেন ‘এই আসলাম’। এভাবে তিনি ১৩ বার ব্যর্থ হয়েছেন। আপনি আসুন, যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়।

বর্তমান সরকার ও সংসদকে জুলাই বিপ্লবের ফসল হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করে তিনি তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান জানান। এছাড়া আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা প্রদান এবং সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান তিনি। শফিকুর রহমান মিরপুরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নামকরণ জুলাই যোদ্ধাদের নামে করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অতীতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছিলেন, অথচ এখন সেই গণভোটের রায়কে অবৈধ বলা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট অবৈধ হলে বর্তমান সরকার ও সংসদ সবই অবৈধ। তাই সরকারকে সব টালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়নের পথে আসার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগ সে সময় ৫ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল, যা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছিল। কিন্তু জুলাই মাস দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ অন্যান্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির

আপডেট সময় : ১১:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬