ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির আচরণবিধি লঙ্ঘন: জরিমানা গুনছেন লিটন ও মেহেদী কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করতে মহাপরিকল্পনা সরকারের আগামী শনিবার বা রোববার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি চাপে বাংলাদেশ, বলছে আইইএ লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগ করতে পারেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানালেন সালমান খান

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নির্ধারিত সফরের দুই দিন আগেই আগামীকাল শুক্রবার দুপুরে দেশে ফিরছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকারের আগামী রবিবার দেশে ফেরার কথা ছিল, তবে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই তার ফেরার কথা থাকলেও আজ বৃহস্পতিবার সেই সময় এগিয়ে আনা হয়।

বিএনপির পক্ষ থেকে দলটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগামীকালের যেসব কর্মসূচি জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করছেন—এমন খবর প্রকাশের পর স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সংবিধানে আরও বলা আছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান এই আলোচনার বিষয়ে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট সময় : ১০:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬