ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২ ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ বিগ বস বাংলার রান্নাঘরে নন্দিনী ও রাজবীরের তীব্র বাকবিতণ্ডা নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা ২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক

সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানালেন সালমান খান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যে থাকা সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে তার অনশন কর্মসূচি শেষ করার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরও বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান সোনম ওয়াংচুককে উদ্দেশ্য করে বলেন, সোনম, যথেষ্ট হয়েছে ভাই। অনশন আর দীর্ঘায়িত করো না। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই লড়াইয়ের শক্তি ধরে রেখো, যদিও আমার মনে হয় আর তার প্রয়োজন হবে না। তিনি সোনমকে কিছু খেয়ে নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, চাইলে তিনি তার জন্য বাড়ির রান্না করা খাবারও পাঠিয়ে দিতে পারেন।

লাদাখের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি নিয়ে কাজ করা সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করাই ছিল তার এই কর্মসূচির মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের অভয় দিয়ে সালমান খান বলেন, শিক্ষা ও নিরাপত্তা উভয় ক্ষেত্রেই দেশের শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তাই তাদের বা তাদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন সালমান। তিনি বলেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন। এর আগে সালমান খান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানালেন সালমান খান

আপডেট সময় : ০৯:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬