ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫ ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনার মৃত্যুর দাবি ভুয়া: সেন্টকম তারেক রহমানের ভারত সফর: চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার বিশেষ প্রত্যাশা ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে: আফরোজা খানম চুয়াডাঙ্গায় অন্যের মোড়কে সার বাজারজাত, জামান অ্যাগ্রোকে জরিমানা জবিতে সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে বাধা, কে এই রিয়া আহির?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে মুম্বাইয়েও। শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের এই বিক্ষোভে এক সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আলোচনায় এসেছেন ২৭ বছর বয়সী অভিনেত্রী ও মডেল রিয়া আহির। মুম্বাইয়ের শিবাজি পার্কের কাছে পুলিশের একটি ভ্যানের সামনে তার একাকী দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার বর্ণনা দিয়ে রিয়া জানান, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শিবাজি পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। রিয়া জানান, আন্দোলনকারীদের স্লোগান শুনে এবং তাদের আটক হতে দেখে তিনি আর নীরব থাকতে পারেননি। তার মনে হয়েছিল, তাদের অকারণেই আটক করা হচ্ছে। তাই তিনি দৌড়ে গিয়ে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদের সাথে তার কথাকাটাকাটিও হয়। রিয়া জানান, পুলিশ তাকে আশ্বস্ত করেছিল যে কিছু দূরে নিয়ে গিয়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হবে। তবে রিয়া পাল্টা প্রশ্ন তোলেন, যদি শেষ পর্যন্ত ছেড়েই দেয়া হয়, তবে কেন তাদের এখনই মুক্তি দেয়া হচ্ছে না? পুলিশের পক্ষ থেকে এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। রিয়ার ভাষ্যমতে, পুলিশের অবস্থান থেকেই বোঝা যাচ্ছিল যে তাদের পদক্ষেপ যথাযথ ছিল না।

রিয়া স্বীকার করেন যে, বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে তিনি বেশ আতঙ্কিত ছিলেন। তবুও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত পুলিশ আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পাওয়ার পর অনেকেই তার কাছে এসে হাত মিলিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিয়া জানান, তিনি আগে থেকে কোনো পরিকল্পনা করে সেখানে যাননি, বরং পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে রিয়া বলেন, সেদিন যদি তিনি কিছু না করতেন, তবে নিজের কাছেই ছোট হয়ে যেতেন। তার আশঙ্কা ছিল, আন্দোলনকারীদের থানায় নিয়ে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে এবং দীর্ঘ সময় তাদের আটক থাকতে হতে পারে। পেশায় অভিনেত্রী, মডেল, সঞ্চালক ও উদ্যোক্তা রিয়া বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মতামত দেয়ার জন্যও পরিচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে বাধা, কে এই রিয়া আহির?

আপডেট সময় : ১১:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬