ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২ আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম বিজয়ী হয়েছে

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, ১৬২টি কেন্দ্রের সব কটির ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট, ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় পান পেয়েছেন।

পোস্টাল ভোটেও শাপলা কলি এগিয়ে ছিল, নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬৬ ভোট।

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামের বিজয় হয়েছে বলে দাবি করেন।

এর আগে রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে, তাঁর ভাষ্য অনুযায়ী, নিশ্চিত জয় টের পেয়ে কয়েকটি কেন্দ্রের ফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম বিজয়ী হয়েছে

আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬