সংবাদ শিরোনাম :
ঢাকা-৫ আসনে জামায়েত ইসলাম প্রার্থী কামাল হোসেন বিজয়ী
নুপুর আক্তার: ঢাকা প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

নুপুর আক্তার:
ঢাকা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে (যাত্রাবাড়ী ডেমরা) মোট ৯ হাজার ১৫০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নবী উল্যাহ নবী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
ঢাকা-৫ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।




























