ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনী-৩ আসনের প্রার্থী মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী:
  • আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিমির চন্দ্র দাস
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনী–৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় একটি ডায়েরি করা হয়েছে।

৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে ফেনীর দাঁগনভূঁঞা থানায় ডায়েরিটি করেন মিন্টুর নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামসুদ্দীন।

দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়, ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দাঁগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে ফেনী–৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিকের নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ধানের শীষের প্রার্থী মিন্টুকে উদ্দেশ করে হুমকি দিয়েছেন, ধানের শীষের প্রার্থীকে এ রকম আরও বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, এতে করে প্রার্থী জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন।

জানতে চাইলে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, নির্বাচনকালীন সময়ে আমি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছি, এখানে এটিকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়ার কিছু নেই, আমি যা বলেছি, আপনারা ভিডিওতে বক্তব্যটি শুনতে পারেন, এটি অনলাইনে পাওয়া যাবে, আমার বিরুদ্ধে জিডি করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে, পুলিশকে টাকা খাইয়ে বিএনপির প্রার্থী জিডি করেছেন।

দাঁগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ধানের শীষ প্রার্থীর পক্ষে তাঁর এজেন্ট জিডি করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন, তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত প্রার্থীকে নোটিশ, এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তাঁর নামের পূর্বে ডা. পদবি ব্যবহার করছেন, কিন্তু তাঁর নির্বাচনী হলফনামায় ডা. পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এ ছাড়া এম বি বি এস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিককে ৮ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিত ভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক বার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনী-৩ আসনের প্রার্থী মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি

আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬