ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে অভূতপূর্ব হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের কক্সবাজারে পানিবন্দি ৫ লাখ মানুষ, ৬৪০ আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, নায়ক মিকেল মেরিনো নতুন কাজের অপেক্ষায় জয়া আহসান, এবার চাইছেন হালকা মেজাজের চরিত্র মতলব সেতুর এপ্রোচ সড়কে বড় ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বিশ্বকাপ থেকে বিদায়: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন ও বেলজিয়াম তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন : আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশ্যে আদনান সামির নতুন ৪ গান

নজরুল ইসলাম আজাদের ফোনালাপ ভাইরাল ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ–এর বিরুদ্ধে ছাত্রদল নেতা মো. আবু হানিফ রাসেল ভূঁইয়ারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অডিওতে নজরুল ইসলাম আজাদ বলে থাকেন:

তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো। আমি তোমাকে বললাম, কালকে থেইকা তুমি হাইজাদীতে থাকবা অথবা ধানমন্ডিতে। যদি মনোনয়ন চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ভাই ফাইন, পাচরুখীতে চলে আসবা।

আর যদি চেঞ্জ না হয়, তাহলে আর তুমি কোনোদিন পাচরুখীতে আসবা না, তোমার কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা‑বাণিজ্য কিছু থাকবে না পাঁচরুখীতে।

আমি তোমাকে বললাম, আমার বাপ‑চাচা, আমার পরিবারের কাউকে কোনো কিছু বললেও কোনো লাভ হবে না। নাইলে কিন্তু তোমার হাত‑পা কিছু থাকবে না। আমি তো ডাইরেক্টই বললাম। আমি তোমাকে মিন করেই বললাম।

ছাত্রদল নেতা অভিযোগ করেছেন, এই হুমকি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও মনোনয়ন সম্পর্কিত বিরোধের কারণে দেওয়া হয়েছে।

এই বিষয়ে নজরুল ইসলাম আজাদ কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি এবং ফোনও ধরেননি। তবে ছাত্রদল নেতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক মহল জানিয়েছেন, এই ঘটনা এলাকায় নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশে চাপ সৃষ্টি করেছে। অডিও ভাইরালের পর থেকে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারি করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নজরুল ইসলাম আজাদের ফোনালাপ ভাইরাল ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫