ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭ বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১

বিশ্বকাপ থেকে বিদায়: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ভক্তদের মাঝে যে গভীর হতাশা তৈরি হয়েছে, তার জন্য ক্ষমা চেয়েছেন সেলেসাও তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড একইসঙ্গে ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে চমকপ্রদভাবে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। হারের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস লিখেছেন, ‘আমি জানি এই বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং কতটা চেয়েছিলাম—আপনাদের জন্য ও আমার পরিবারের জন্য। এই হতাশার অনুভূতিটা অনেক বড়।’

ভিনিসিয়ুস আরও যোগ করেন, ‘আমাদের দলটি আরও বেশি কিছু করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু আমরা তা করতে পারিনি। আমি ক্ষমাপ্রার্থী এবং বিশ্বের শীর্ষে ফেরার আমাদের স্বপ্নের জন্য আমি লড়াই করে যাব।’ উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুস চারটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন। তিনি তার বার্তার সঙ্গে গত রোববার নরওয়ের কাছে হারের পর মাঠে শুয়ে থাকা অবস্থার একটি সাদাকালো ছবিও যুক্ত করেছেন।

২০০২ সালের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল বিশ্বকাপ শিরোপার স্বাদ পায়নি। এদিকে, বিশ্বকাপে এমন হতাশাজনক ফলাফলের পরেও দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থার কথা পুনরায় ব্যক্ত করেছেন জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ থেকে বিদায়: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

আপডেট সময় : ০২:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬