ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর

নারায়নগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় ডাচবাংলা ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করেন।

বক্তারা অভিযোগ করেন, আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িত। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন নেতাকর্মীরা। তারা বলেন, যিনি দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেই অসদাচরণের অভিযোগ আনেন, তার কোনো অধিকার নেই দলীয় মনোনয়ন পাওয়ার। তাকে শুধু প্রার্থীতা থেকে নয়, দল থেকেও বহিষ্কার করা উচিত।

মানববন্ধন থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের মতো বিএনপিকে যেন হাস্যকর অবস্থানে না ঠেলে দেওয়ার আহ্বান জানান। এরপর তারা নানা স্লোগান দিতে দিতে শিমরাইল মোড় থেকে বিক্ষোভ র‌্যালি বের করেন। র‌্যালিটি সানারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের নাম বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় গত ৩ নভেম্বর। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়নগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫