ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

সিএমএম আদালতে বিএনপি-জামায়াত আইনজীবীদের মধ্যে হাতাহাতি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৪ অক্টোবর) বিকেলে।

জানা যায়, এক দিনের রিমান্ড শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার দুপুরে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এই উত্তজনা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ত্যাগ করেন।

কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়। শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিএমএম আদালতে বিএনপি-জামায়াত আইনজীবীদের মধ্যে হাতাহাতি

আপডেট সময় : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬