ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

ফু-ওয়াং ক্লাবে অভিযান: ২৩০ বোতল মদ ও অবৈধ পণ্য জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ফু-ওয়াং ক্লাবে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা, নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর। শনিবার রাতে এনবিআরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।

অভিযানকারী দলের কর্মকর্তারা জানান, ক্লাবের প্রাঙ্গণ থেকে একটি ছোট কাভার্ড ভ্যানে করে ২৩০ বোতল অনুমোদনহীন মদ বাইরে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ঠিক সেই সময় অভিযানকারী দল সেখানে উপস্থিত হয়ে গাড়িটি আটক করে এবং মদগুলো জব্দ করে।

ক্লাবটিতে তল্লাশি চালিয়ে আরও কিছু অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ‘জিনসেং’ নামের একটি প্যাকেটজাত পণ্য পাওয়া গেছে, যা শর্তযুক্ত আমদানির আওতাভুক্ত। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন ছাড়া এই পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি। এছাড়া দুটি স্যুটকেসে সংরক্ষিত অবস্থায় এক কেজি জাফরান উদ্ধার করা হয়েছে, যার ক্রয় বা আমদানির স্বপক্ষেও কোনো বৈধ নথি পাওয়া যায়নি।

একই সময়ে এনবিআর আরও তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে উত্তরায় অবস্থিত মার্গারিটা লাউঞ্জে অভিযান চালিয়ে ৬০৮ লিটার মদ জব্দ করা হয়, যার মধ্যে বিদেশি অ্যালকোহলের পুরোটাই অনুমোদনহীন ছিল। দেশীয়ভাবে উৎপাদিত ৩৬ লিটার মদের ক্রয়সংক্রান্ত কাগজপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা। গুলশানের আর ক্যানভাস বার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ২৯ লিটার অনুমোদনবিহীন মদ জব্দ করা হয়েছে।

তেজগাঁও এলাকার আন্তর্জাতিক হোটেল ‘হলিডে ইন’ এর বারেও অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বারটি হলিডে ইনের নামে নয় বরং ‘হাবিব হোটেল’ নামে অন্য একটি প্রতিষ্ঠানের লাইসেন্সে পরিচালিত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যথাযথ অনুমোদন ছাড়াই এভাবে বার পরিচালনার স্বপক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় নথিপত্র ও সফটওয়্যারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ফু-ওয়াং ক্লাবে অভিযান: ২৩০ বোতল মদ ও অবৈধ পণ্য জব্দ

আপডেট সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬