ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও আয়ের মুখ দেখছে না বাংলাদেশ এথেন্সে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, চার মার্কিন পর্যটকসহ নিহত ৬ ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২ মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ

নোয়াখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বিকেলে জেলা শহরের মডেল মসজিদ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন যে, এনসিপি ও জামায়াত দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা অবিলম্বে নাসির উদ্দিন ফাটাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের প্রতিটি কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর আলো, বিএনপি নেতা ভিপি জসিম উদ্দীন, শাহ জাফর উল্যাহ রাসেল, নুরুল আমিন খান, সাবের আহম্মদ ও আবুল হাসান নোমান। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬