ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

জাবিতে গণমাধ্যমকর্মীদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) প্রশিক্ষণ কক্ষে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতার আধুনিক পদ্ধতিগুলো ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, অন্যায় ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে আলোকবর্তিকার মতো ভূমিকা পালন করে আসছেন।

উপ-উপাচার্য আরও বলেন, সাংবাদিকদের তুলে ধরা অনিয়ম ও সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করছেন, তাদের শিক্ষার্থী ও সাংবাদিক—এই দুই পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, সাংবাদিক সমিতির যেকোনো ইতিবাচক উদ্যোগে তার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জাবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করছেন। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিভিন্ন মাধ্যমের ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিকতার আধুনিক বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর খণ্ডকালীন শিক্ষক নাজিয়া আফরিন মনামী, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম এবং প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহীদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জাবিতে গণমাধ্যমকর্মীদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬