ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার চলন্ত মেট্রো রেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ চলাচল ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ডনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী কৌশল নির্ধারণ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হবে মূল লক্ষ্য। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস এ তথ্য জানিয়েছে।

এই আলোচনায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের শীর্ষ নেতা বা পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার থেকেই সংশ্লিষ্ট নেতাদের কাছে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার পরবর্তী পর্যায়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতারাও এতে যুক্ত হতে পারেন।

বুধবার ট্রাম্প মন্তব্য করেন, তিনি আশা করছেন তারা যুদ্ধের শেষ প্রান্তের দিকে এগিয়ে আসছেন। একই সঙ্গে তিনি দাবি করেন যে, ইরান সরাসরি একটি চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য, এসব উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটির অবস্থান থাকায় দেশগুলো সরাসরি ইরানের হামলার শিকার হয়েছে এবং তাদের তেল ও গ্যাস রপ্তানি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ডনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬