ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

গণমাধ্যম সরকারকে বিব্রত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন অভিযোগ করেছেন যে, দেশের কিছু সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া জোড়াতালির খবর ও ভিডিও বানিয়ে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাস পার করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি মন্দিরের সংস্কার কাজকে নতুন করে মন্দির ভাঙার ঘটনা হিসেবে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যা আমাদের প্রতিবেশী দেশের কিছু সাংবাদিক ও স্থানীয় কেউ কেউ করছে।

প্রেস সচিব আরও বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সংবাদপত্রের জগতের মানুষ ছিলেন এবং একটি জাতীয় দৈনিকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকার তারেক রহমানের মালিকানাধীন সেই পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল, যার ফলে বহু সাংবাদিক ও কর্মকর্তা বেকার হয়েছিলেন।

আতিকুর রহমান রুমন স্মরণ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কোনো সরকারি পদে ছিলেন না, তখনও তিনি গবেষণামূলক কাজ করতেন। সে সময়কার স্মৃতিচারণ করে তিনি বলেন, তৎকালীন এমপি ইঞ্জিনিয়ার বকুল তার নির্বাচনী এলাকার সমস্যা নিয়ে কথা বললে, তারেক রহমান ফাইল দেখে তাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

প্রেস সচিবের মতে, বিগত সরকার বর্তমান প্রশাসনের ওপর কয়েক লাখ কোটি টাকার বিদেশি ঋণের বোঝা চাপিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়ন ও সংকট নিরসনে নিরলস কাজ করছেন। বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন এবং মনিটরিং সেল গঠন করেছেন। পরিশেষে তিনি বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুফলা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দুদিন আগেও তারেক রহমান এই সংবাদপত্রের মালিকানায় এবং প্রকাশক হিসেবে ছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। গত বিএনপি সরকারের শেষ সময় ১৭-১৮ বছর আগে একটি স্বনামধন্য জাতীয় দৈনিক তাঁকে নিয়ে সিরিজ নিউজ করেছিল।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

গণমাধ্যম সরকারকে বিব্রত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

আপডেট সময় : ০৬:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬