ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজদিখানে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ আলী গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল

একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে একাধিক কর্মস্থলে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় মোট ২৩টি সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে, যা সম্প্রতি একটি নির্দেশনাপত্রের মাধ্যমে জানা গেছে। দুর্নীতি দমনে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর বৈঠকে জোর দেওয়া হয়।

সচিবসভার নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর বা কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রমের অগ্রগতি কেমন, তা প্রতি দুই মাস পরপর বিদ্যুৎ বিভাগে প্রতিবেদন আকারে পাঠাতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা মেশিন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সব দপ্তর বা কার্যালয়ে এই ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে নিজ নিজ মন্ত্রণালয় বা সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া, সব মন্ত্রণালয় ও বিভাগের হাজিরার তথ্য একটি একক ড্যাশবোর্ডে উপস্থাপনের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শূন্য পদ পূরণে উদ্যোগ নেওয়া, নিজ নিজ সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা এবং প্রকল্প বাস্তবায়নে তদারকি জোরদার করা। এছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ অন্যান্য বিষয়ে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৭:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬