ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার সংবাদ সরাসরি সম্প্রচার করতে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।

সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত আকাশযানটি তাদের ‘নিউজচপার ৪’। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, হেলিকপ্টারটি দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায় এবং সেই আগুন দ্রুত চারপাশের চারটি গাড়ি ও দুটি কনটেইনারে ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক বাহিনীর ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানিয়েছেন, একজন ব্যক্তি হেলিকপ্টারের বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এনবিসি ফোর-এর উপস্থাপক কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে তার সহকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, যে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহের জন্য হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল, সেই একই এলাকায় এর আগে একটি বাস ও এসইউভির সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সংবাদ পরিবেশন করতে গিয়েই হেলিকপ্টার দুর্ঘটনার এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬