ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইংল্যান্ড দলে আবারও হ্যারি কেইনের ছায়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইন ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা: নিহত ১, আহত ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার ভোরের দিকে এই হামলায় অন্তত একজন নিহত এবং অপর তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের স্থানীয় কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে কেশম শহরের গভর্নর আমির তেইমৌরি জানান, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলে এই হামলার ঘটনাটি ঘটে। এতে একজন প্রাণ হারান এবং তিনজন আহত হন। তবে হামলার উৎস বা কারা এই আক্রমণ চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালির বৃহত্তম দ্বীপ কেশমের আশপাশে রাতের বেলায় একাধিক বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবরুদ্ধ জলপথ নিয়ে ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার একটি নির্ধারিত বৈঠকের মাত্র এক দিন আগে এই হামলার ঘটনা ঘটল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা: নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬