ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার চলন্ত মেট্রো রেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ চলাচল ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ডনাল্ড ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ট্রাম্প অভিযোগ করেন যে, তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে কাজ করছে। তিনি বলেন, তারা চায় নির্বাচনের মাধ্যমে এমন কিছু ‘সুন্দর ও দুর্বল লোকেরা’ ক্ষমতায় আসুক, যারা তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে সাহায্য করবে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখে ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না। তিনি জানান, যুদ্ধ শেষ হওয়ার পরপরই তেলের দাম কমে আসবে। বর্তমানে এই সংঘাতের প্রভাবে তেলের দাম বাড়ছে এবং ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে ভোটারদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং সম্প্রতি রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনকে হোয়াইট হাউসের বর্তমান কর্মকাণ্ডের ওপর জনগণের রায় হিসেবে দেখা হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত সাত মাস ধরে চলা এই যুদ্ধের আপাতত কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। বুধবার ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র তাদের পাঁচটি তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার পর তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। কূটনৈতিক আলোচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিলেও, ট্রাম্প বর্তমানে এটিকে অগ্রাধিকার দিচ্ছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, হ্যাঁ, আলোচনা হতে পারে, তবে আমরা সেদিকে নজর দিচ্ছি না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ডনাল্ড ট্রাম্পের

আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬