ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু: সভাপতি শফিক, সম্পাদক মাহমুদুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদকদের অংশগ্রহণে এই সভায় সংগঠনের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান সভাপতি এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ওয়াদা সম্পাদক শফিকুল আলমকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় উপস্থিত সম্পাদকরা সংগঠনের গঠনতন্ত্রে প্রয়োজনীয় কিছু সংশোধনী এনে তা অনুমোদন করেছেন।

শফিক রেহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আরও বিস্তৃত করে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রথম সভাতেই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাত্রা শুরু হয়েছে। তিনি গত ১৭ বছরের প্রেক্ষাপট টেনে বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় এখন সম্পাদকদের শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হবে। তিনি চাটুকারিতার মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করা অংশটির আত্মসমালোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বিগত ১৭ বছরের সাংবাদিকতার পরিবেশকে কলঙ্কিত বলে আখ্যায়িত করেন এবং গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ কাজী নজরুল ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান। সভায় প্রতিবছর সাংবাদিকতায় 'কাজী নজরুল ইসলাম পদক' প্রদানের প্রস্তাব গৃহীত হয়। পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর সাংবাদিকতাকে প্রলোভন ও দলবাজি থেকে মুক্ত করার ওপর জোর দেন। এছাড়া ওয়াদা সম্পাদক শফিকুল আলম গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সম্পাদকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে শফিক রেহমান দেশের শান্তি ও স্থিতিশীলতায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সারা দেশের সম্পাদকদের এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান, নওরোজ সম্পাদক শামসুল হক দুররানি, কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, লোকসমাজ সম্পাদক শান্তুনু ইসলাম, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, নিউটাইমসের সম্পাদক সাইফুল ইসলাম, জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর, যুগের চিন্তার সম্পাদক মোরছালীন বাবলা, প্রবাহ সম্পাদক মো. আশরাফ এবং বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু: সভাপতি শফিক, সম্পাদক মাহমুদুর

আপডেট সময় : ০৪:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬