ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব

এশিয়ান গেমসের জন্য ২৩ সদস্যের নারী ফুটবল দল ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস। এই ক্রীড়া মহাযজ্ঞে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল ইভেন্টের জন্য ২৩ সদস্যের একটি চূড়ান্ত দল ঘোষণা করেছে। আসর শুরুর আগেই আগামী ১৪ই সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লড়াই শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঘোষিত এই দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সাফজয়ী দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমেহেলা মারমা ও সৌরভী আকন্দ। তাদের জায়গায় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন।

দলে একমাত্র নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অর্পিতা বিশ্বাস। এর আগে গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। এশিয়ান গেমসের এই মঞ্চেই জাতীয় দলের জার্সিতে অর্পিতার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমসের জন্য ২৩ সদস্যের নারী ফুটবল দল ঘোষণা

আপডেট সময় : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬