ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক অক্টোবরের মধ্যেই জিয়াউলের গুম মামলার বিচারিক কার্যক্রম শেষের আশা দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিরিরবন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা যুদ্ধ এখনো শেষ হয়নি, বিজয় সুসংহত করতে হবে: ইরানি সেনাপ্রধান আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার

সরকারি হস্তক্ষেপে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারাল শ্রীলঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) সরকারি হস্তক্ষেপ এবং অন্তর্বর্তীকালীন কমিটি বহাল রাখার খেসারত দিতে হচ্ছে দেশটিকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম লঙ্ঘন করার কারণে ২০২৭ সালের উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘সানডে টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ৬ দলের এই নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে লঙ্কানদের হাত থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে। এই টুর্নামেন্টের নতুন ভেন্যু কোথায় হবে, তা আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে চূড়ান্ত করা হবে।

সদস্য দেশগুলোর ক্রিকেট প্রশাসনে যেকোনো ধরনের সরকারি হস্তক্ষেপের ব্যাপারে আইসিসির কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে অন্তর্বর্তীকালীন কমিটি থাকার কারণে আইসিসির বোর্ড মিটিংয়ে দেশটির প্রতিনিধিদের অংশ নেওয়ার অনুমতিও দেওয়া হয়নি। গত মাসে আইসিসি সাফ জানিয়ে দিয়েছিল যে, যত দ্রুত সম্ভব এসএলসিতে নির্বাচন আয়োজন করতে হবে। যদিও বর্তমান অন্তর্বর্তী কমিটি ক্রীড়ামন্ত্রীর কাছে একটি খসড়া সংবিধান জমা দিয়েছে, তবে আইনি প্রক্রিয়া শেষ করে এটি সংসদে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে।

আয়োজক স্বত্ব হারানোর ফলে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের বাইরে থাকা সত্ত্বেও স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পেত লঙ্কান মেয়েরা। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠ। টুর্নামেন্টটি যদি এমন কোনো দেশে সরিয়ে নেওয়া হয় যারা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ের বাইরে, তবে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সরকারি হস্তক্ষেপে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারাল শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬