ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ)—এই তিন প্রতিষ্ঠানকে একীভূত করে নতুন এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এখন থেকে দেশের বিনিয়োগ সংশ্লিষ্ট সব কার্যক্রম এই নতুন সংস্থার মাধ্যমেই পরিচালিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩’-এর ৮-এর (৫) ধারা অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের এই নিয়োগ কার্যকর হবে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক মাহমুদ

আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬