ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ব্যবসায়ী শাহাবউদ্দিন হত্যায় রেস্টুরেন্ট কর্মচারী জালালের স্বীকারোক্তি বেসিস নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ভোট, চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর ব্রুকলিনে বাংলাদেশি ইউসুফ হত্যা: ঘাতকের ছবি প্রকাশ করল নিউইয়র্ক পুলিশ চারজনের খুনের রহস্য উন্মোচনে ব্যর্থতা সরকারের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন ইমদাদুল হুদা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট: সংস্কার নিয়ে ক্ষোভ ষড়ঋতুর সৌন্দর্য ও দেশপ্রেমের মেলবন্ধন: এক অনন্য বাংলাদেশ জয় বাংলা স্লোগান: শোকজ পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা মিন্টু শেখ নেপালের ভয়াবহ বন্যায় নিহত ৩৮৯, নিখোঁজ ৯ শতাধিক মানুষ ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩

গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি পর্যটক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রিসের ক্রিট দ্বীপে নিষেধাজ্ঞা অমান্য করে বারবিকিউ জ্বালিয়ে দাবানল সৃষ্টির অভিযোগে ৩৫ বছর বয়সী এক ইসরায়েলি পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পর্যটন শহর প্লাকিয়াসের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর শনিবার তাকে আটক করা হয় এবং রোববার তাকে রেথিমনোর আদালতে হাজির করার কথা রয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ইসরায়েলি পর্যটকরা একটি ভাড়া করা ভিলার আঙিনায় অবস্থান করছিলেন। সেখানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালানোর পর বাতাসের কারণে আগুনের স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় গিয়ে পড়ে, যা দ্রুত আশপাশের এলাকায় দাবানল হিসেবে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রায় চার ঘণ্টা নিরলস কাজ করেন। গ্রিসে বর্তমানে উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউ বা আগুন তৈরি করতে পারে এমন সব ধরনের কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের দাবানলের কারণে হাজারো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি পর্যটক আটক

আপডেট সময় : ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬