ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপপ্রচার রোধে মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২ প্রথম দিনেই শত কোটি আয় ছাড়াল যশের ‘টক্সিক’ কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ ২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চৌগাছায় সার বাজারে প্রশাসনের মনিটরিং, ১০ হাজার টাকা জরিমানা স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউট

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা বাড়িতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তী। প্রিয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির নিচতলায় কেউ থাকতেন না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাদের এক প্রান্তে প্রীতিলতা ও আগামী চক্রবর্তীর মরদেহ এবং ছাদের অন্য প্রান্তে গণপতি চক্রবর্তীর মরদেহ খুঁজে পায়। এছাড়া বাড়ির একটি খাটের নিচ থেকে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাতে কয়েকজন যুবককে ওই বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬