ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ বীরগঞ্জে বিপুল সার জব্দ, ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড চেলসিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

বেনগাজিতে কনস্যুলেট খোলার বিষয়ে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের সঙ্গে আলোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়ার বেনগাজিতে একটি বাংলাদেশি কনস্যুলেট জেনারেল খোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। এই আলোচনার অংশ হিসেবে প্রতিনিধি দলটি লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সমান্তরাল সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। অনলাইন লিবিয়া অবজার্ভারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকের সময় বেনগাজিতে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে লিবিয়ার বর্তমান আইন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও অবস্থানের উন্নয়ন। এছাড়া, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সেবা খাতের সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বেনগাজিতে কনস্যুলেট খোলার বিষয়ে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের সঙ্গে আলোচনা

আপডেট সময় : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬