ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিকে ‘পারমাণবিক বোমা’ হিসেবে ব্যবহার করছে ইরান দক্ষিণ কোরিয়ায় ২৪৩ বাংলাদেশি শিক্ষার্থীর টাকা ফেরত পেতে আইনি লড়াই শুরু নাটোরে ১৪০ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আফ্রিকার দুর্গম এলাকায় চিকিৎসাসেবার জন্য সৌর অ্যাম্বুলেন্স উদ্ভাবন মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে সরেজমিনে ইউএনও ও পৌর প্রশাসক লালমোহনে ৫০ ইয়াবাসহ চার মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৫ বছরের শিশু নিহত নেপালে বন্যার মরদেহের দুল চুরির ঘটনায় গ্রেপ্তার ২ কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষ, নিহত ২

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবি উপাচার্যের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে মির্জা ফখরুল তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘‘রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন। আমার বিশ্বাস, নৈতিকভাবে আলোচিত এই মহান দায়িত্বের সঙ্গে রাষ্ট্রের সর্বস্তরে ছড়িয়ে পড়বে মূল্যবোধ এবং অর্জিত হবে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্য।’’

বার্তায় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন। একইসঙ্গে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য এবং জনকল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হয়েছে। এছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেও উপাচার্য আশা প্রকাশ করেন।

অভিনন্দন বার্তার শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং এই নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবি উপাচার্যের অভিনন্দন

আপডেট সময় : ০৪:১৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬