ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

স্বামীর মৃত্যুর পর তার শেষকৃত্যসহ আনুষঙ্গিক বিষয়ে অংশগ্রহণের জন্য দীপু মনির পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। বুধবার তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম চার দিনের জন্য এই প্যারোল মুক্তির আবেদনটি জমা দেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, আইনজীবী গাজী ফয়সাল ইসলাম চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬