ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

মালয়েশিয়ায় ২ হাজার ১০০ কর্মী নিয়োগের ঘোষণা সেলেস্টিকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অবকাঠামো এবং ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ার ডাটা সেন্টার ও প্রযুক্তি খাতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর চাহিদা এখন তুঙ্গে। এই সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে একাই ২ হাজার ১০০ জনেরও বেশি নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ডাটা সেন্টার অবকাঠামো ও প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান সেলেস্টিকা ইনকর্পোরেটেড।

টরন্টোভিত্তিক এই বহুজাতিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ায় তাদের উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই বড় আকারের নিয়োগ দিতে যাচ্ছে তারা। এতে মূল নজর দেওয়া হচ্ছে প্রোডাকশন এবং ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চমানের প্রযুক্তিগত পদগুলোতে। নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, সেলেস্টিকার বৈশ্বিক কার্যক্রম এবং প্রবৃদ্ধির কৌশলে মালয়েশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এআই ও ক্লাউড অবকাঠামোর ক্রমাগত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোম্পানিটি মালয়েশিয়ায় বড় বিনিয়োগ করছে, যা দেশটির দক্ষ কর্মীবাহিনীর জন্য বিপুল নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

দেশটির বিজনেস টুডে প্রতিষ্ঠানটির বরাতে আরও জানিয়েছে, মালয়েশিয়ার প্রযুক্তি-নির্ভর ও উচ্চ-মূল্যের অর্থনীতিতে রূপান্তরের জাতীয় লক্ষ্যের সাথে সংগতি রেখে স্থানীয়দের বিকাশ এবং দক্ষতা বৃদ্ধিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিনিয়োগ ও নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সেলেস্টিকা একটি সুনির্দিষ্ট দুই বছর মেয়াদী 'ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম' পরিচালনা করছে। এর মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী এবং নতুন গ্র্যাজুয়েটদের হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা, পেশাগত উন্নয়ন এবং মেন্টরশিপের সুবিধা দেওয়া হচ্ছে, যাতে নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারিং ও বিজনেস লিডারশীপ তৈরি করা যায়।

কোম্পানিটির বরাতে গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা কারিগরি খাতই নয়; বরং ফিন্যান্স, হিউম্যান রিসোর্সেস (এইচআর), ইনফরমেশন টেকনোলজি (আইটি) এবং সাপ্লাই চেইনের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও প্রচুর অভিজ্ঞ ও দক্ষ পেশাদারদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পেজের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১৯৮৫ সাল থেকে মালয়েশিয়ায় কার্যক্রম চালিয়ে আসা সেলেস্টিকার বর্তমানে কেদাহ, পেনাং এবং জোহর অঞ্চলে মোট ৯টি বিশাল ফ্যাসিলিটি রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে তাদের উৎপাদন, ডিজাইন ও গ্লোবাল বিজনেস সার্ভিস পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে সারা মালয়েশিয়া জুড়ে ৬ হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন। মালয়েশিয়ার এই শাখাটি হাইপারস্কেলার, এন্টারপ্রাইজ টেকনোলজি, টেলিকমিউনিকেশন, অ্যারোস্পেস, হেলথটেক ও শিল্পকৌশল খাতের বৈশ্বিক ক্লায়েন্টদের সেবা দিয়ে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় ২ হাজার ১০০ কর্মী নিয়োগের ঘোষণা সেলেস্টিকার

আপডেট সময় : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬