ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তার সাবেক প্রধান আতেব নাজিবের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন সিরিয়ার একটি আদালত। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে।

আদালতের রায়ে বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। একইসঙ্গে আতেব নাজিবকেও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে দণ্ডিত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই দুই ব্যক্তিকে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, আদালত তার রায়ে পর্যবেক্ষণ দিয়েছে যে, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের পক্ষ থেকে যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল, তা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। এই মামলার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬