ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

জ্বালানি খাত মাফিয়াদের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ ও জ্বালানির মতো স্পর্শকাতর ও জরুরি জাতীয় খাতকে কোনো মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে যেকোনো ধরনের চক্রান্ত জনগণের সহায়তায় কঠোরভাবে প্রতিহত করা হবে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার এই নতুন উদ্যোগ মূলত বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মডেলেরই পুনরাবৃত্তি।

দলটির দাবি, পূর্ববর্তী সরকারের আমলে কুইক রেন্টাল ও দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিদ্যুতের দাম নির্ধারণ এবং ক্যাপাসিটি চার্জের মাধ্যমে জনগণের বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও পাচার করা হয়েছে। বর্তমানে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার পরিকল্পনা চলছে। এমতাবস্থায় অবিলম্বে বেসরকারীকরণ নীতি ও সব ধরনের অপপ্রক্রিয়া বাতিল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতেই এই খাতের পূর্ণ পরিচালনা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে আরও বলা হয়, মাত্র দুই দিনের সময় দিয়ে তদন্ত কমিটি গঠন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে অপসারণ এবং মাত্র চার দিনে নীতিমালার খসড়া তৈরির মতো নজিরবিহীন তাড়াহুড়ো প্রমাণ করে যে, এটি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়। বরং একটি বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুপরিকল্পিত পরিকল্পনা এটি।

এনসিপি নেতারা উল্লেখ করেন, আমদানিনির্ভর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে বিপিসির নিজস্ব শোধন, সংরক্ষণ ও বিপণন সক্ষমতা বাড়ানো জরুরি ছিল। তা না করে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একটি ব্যবসায়ী গোষ্ঠীকে বাজার নিয়ন্ত্রণের সুযোগ করে দেওয়া সম্পূর্ণ জনস্বার্থবিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জ্বালানি খাত মাফিয়াদের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির

আপডেট সময় : ০৪:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬