ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

ইয়াবাসহ আটক আসামির পরিবারের কাছে ঘুষ দাবি, এসআই ক্লোজড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক এক আসামির পরিবারের কাছে ঘুষ দাবির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত এসআই তরিকুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

ঘটনার সূত্রপাত গত বুধবার (৫ আগস্ট) বিকেলে, যখন এসআই তরিকুল ইসলাম শৈলকুপার ভগবাননগর গ্রামের বিপুল হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন। অভিযোগ রয়েছে, আটকের পর বিপুলকে 'সহজ ধারায়' আদালতে চালান দেওয়ার প্রলোভন দেখিয়ে পরিবারের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, তারা নগদ ১২ হাজার টাকা এসআই তরিকুলকে প্রদান করেন এবং বাকি ৮ হাজার টাকা থানায় নিয়ে যাওয়ার জন্য তাকে বলা হয়। পরবর্তীতে এই টাকা লেনদেন সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপটিতে এসআই তরিকুলকে বলতে শোনা যায়, '১২ হাজার টাকা নগদ দেন, বাকি ৮ হাজার থানায় নিয়ে আসেন।' এছাড়াও তিনি 'থার্টি ফোর দিয়ে চালান দিবো, কোর্টে গেলেই জামিন'—এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে অডিওতে শোনা যায়।

পরিবারের অভিযোগ, টাকা দেওয়ার পরও বিপুলকে মাদক আইনের কঠোর ধারায় আদালতে পাঠানো হয়। পরবর্তীতে পরিবার টাকা ফেরত চাইলে এসআই নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। অভিযুক্ত এসআই তরিকুল ইসলাম প্রথমে অভিযোগ অস্বীকার করলেও, পরে তাকে ক্লোজড করা হয়। এ বিষয়ে ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বিতর্কিত অডিওটি পুলিশের নজরে এসেছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ইয়াবাসহ আটক আসামির পরিবারের কাছে ঘুষ দাবি, এসআই ক্লোজড

আপডেট সময় : ০২:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬