ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, রংপুরে দলের আসন সংখ্যা বেশি হওয়ার কারণে এই অঞ্চলটিকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হচ্ছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রংপুরের মানুষ এই বঞ্চনা মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য আর বাড়াবাড়ি করবেন না, কারণ এর পরিণতি ভালো হবে না। তিনি আরও বলেন, যারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের এ দেশে জায়গা হবে না। এছাড়া দিল্লির খবরদারি আর দেশের মানুষ মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিএনপি অতীতে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, জনতার রায় অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশে চলমান চুরি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে। দেশের প্রয়োজনে বারবার রাজপথে নামার প্রস্তুতি রাখতে হবে।

দুই শিবির কর্মী হত্যার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক তা তারা চান না। তিনি সবাইকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানান। জনসভার আগে তিনি শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কবর জিয়ারত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬