ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

এসএসসির ফল প্রকাশ: পাশের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে মাদরাসা বোর্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এই ফলাফলে দেখা গেছে, গতবারের তুলনায় এবার গড় পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা উভয়ই হ্রাস পেয়েছে। এবার সারা দেশে গড় পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা ২০২৫ সালে ছিল ৬৮.৪৫ শতাংশ। একই সঙ্গে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশে। গত বছর সাধারণ বোর্ডগুলোয় পাশের হার ছিল ৬৮.০৪ শতাংশ, অর্থাৎ এবার পাশের হার প্রায় ৪ শতাংশ কমেছে। এবারের ফলাফলে ঢাকা বোর্ড পাশের হারে শীর্ষ স্থান অধিকার করেছে এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে মাদরাসা বোর্ড। ঢাকায় পাসের হার ৭১.৬৩ শতাংশ। এর পরেই ৬৬.২৭ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড। আর ৬৫.৪২ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা বোর্ড।

অন্যান্য শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩.৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ। এছাড়া কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ ও মাদরাসা বোর্ডে সর্বনিম্ন ৫৫.৪৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

প্রকাশিত এই ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থীর আপত্তি বা অসন্তুষ্টি থাকলে তারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া চলবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফল প্রকাশ: পাশের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে মাদরাসা বোর্ড

আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬